শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:১৬
শিরোনাম :
বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব

মঞ্জুরি কমিশনের নির্দেশনা না মানায় ৩ বিশ্ববিদ্যালয়কে ৩০ লাখ টাকা জরিমানা

ডেক্সরিপোর্ট  বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা না মানায় তিনটি বিশ্ববিদ্যালয়কে ১০ লাখ টাকা করে জরিমানা করেছে আপিল বিভাগ। বার কাউন্সিলের করা তিনটি রিভিউ আবেদনের নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নেতৃত্বাধীন ছয় বিচারকের আপিল বেঞ্চ রোববার এ আদেশ দেন।

সর্বোচ্চ আদালত বলেছেন, ইস্টার্ন ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইসলামীয়া ইউনিভার্সিটিকে জরিমানা বাবদ ১০ লাখ টাকা করে বারডেম হাসপাতালের লিভার ট্রান্সপ্ল্যান্ট ইউনিটে জমা দিতে হবে। আর সাউথ-ইস্ট ইউনিভার্সিটিকে একই পরিমাণ অর্থ জমা দিতে হবে কিডনি ফাউন্ডেশনে। সেই টাকা জমা দেয়ার রশিদ বাংলাদেশ বার কাউন্সিলে দিলে তারপর ওই তিন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড দেয়া এবং ফরম পূরণের অনুমতি দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতে বার কাউন্সিলের পক্ষে শুনানি করেন আইনজীবী এ ওয়াই মসিউজ্জামান। আর বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষে ছিলেন অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

২০১৪ সালের ২৩ এপ্রিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জারি করা এক নির্দেশনায় বলা হয়, কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন বিভাগে প্রতি সেমিস্টারে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। সে বিষয়টি জানিয়ে ২০১৯ সালের ১ অক্টোর বার কাউন্সিল এক নোটিসে জানায়, কোনো বেসরকারি বিশ্বাবদ্যালয় প্রতি সেমিস্টারে ৫০ জনের বেশি শিক্ষার্খী ভর্তি করলে রেজিস্ট্রেশন দেওয়া হবে না।

এরপর ১১টি বিশ্ববিদ্যালয়ের দুই হাজার শিক্ষার্থী বিভিন্ন সময়ে বার কাউন্সিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন। সেসব আবেদনে হাইকোর্টে বিভিন্ন সময়ে রুল জারি করে এবং তাদের পরীক্ষা দেওয়ার অনুমতি দেন। এর মধ্যে ইস্টার্ন ইউনিভার্সিটি, ইসলামীয়া ইউনিভার্সিটি ও সাউথ-ইস্ট ইউনিভার্সিটির তিনটি ঘটনায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করে বার কাউন্সিল।

২০১৯ সালের ২৭ অক্টোবর আপিল বিভাগ লিভ টু আপিল খারিজ করে দেন। এরপর বার কাউন্সিল ওই আদেশ পুনর্বিবেচনার আবেদন করে, যার নিষ্পত্তি করে আপিল বিভাগ রোববার তিন বিশ্ববিদ্যালয়কে জরিমানা করার নির্দেশ দিল। আদেশের পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে আপিল বিভাগে এই আদেশ দিয়েছেন।