বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:১৫
শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন!

ভারতীয় সীমান্ত এলাকায় না যাওয়ার আহবান জেলা প্রশাসক ও বিজিবি’র

ডেক্সরিপোর্ট  ভারতীয় সীমান্তে তাঁরকাটা বেড়া সংলগ্ন এলাকায় সাধারণ মানুষকে চলাচল না করতে আহবান জানিয়েছেন নীলফামারী জেলা প্রশাসক ও ৫৬ বিজিবি। সম্প্রতি ভারত সীমান্ত এলাকায় বিএসএফ এর হাতে বেশ কয়েকজন বাংলাদেশী নিহতের ঘটনায় সাংবাদিকদের মাধ্যমে এ আহবান জানায় জেলা প্রশাসক ও ৫৬ বিজিবি।

নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী জানান, বাংলাদেশের নাগরিকদের সীমান্তের তাঁরাকাটা এলাকায় যেতে নিষেধ করা হয়েছে। তারা যেন তাঁরকাটা কেটে ফেলার মতো অবৈধ ও ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডে না জড়ায়। এলাকাবাসীর সবাইকে সর্তক থাকতে হবে। এজন্য সীমান্ত এলাকার ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেছেন তিনি।

সীমান্ত এলাকায় জনসচেতনতা বাড়াতে জনপ্রতিনিধিদের পাশাপাশি প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তারাও প্রচারণা চালাচ্ছেন বলে জানান ডিসি হাফিজুর রহমান চৌধুরী।

জানা যায়, নীলফামারীর ডোমার ও ডিমলা উপজেলায় প্রায় ৫০ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। এদিকে ভারতের এসব সীমান্ত এলাকায় বিএসএফ এর টহল জোড়দার করা হয়েছে। সীমান্ত এলাকায় এখন রেড এ্যালার্ট জারি রয়েছে। ফলে বিভিন্ন সীমান্তে তাঁরকাটার বেড়ার কাছাকাছি কোন মানুষ দেখলে গুলি বর্ষণ করছেন তারা।

বিভিন্ন গণমাধ্যম সুত্রে জানা যায়, ভারতের প্রজাতন্ত্র দিবসের আগে ভারত সরকার সীমান্ত সিল করে থাকে। এবারো উত্তরবঙ্গ ও পশ্চিমবঙ্গসহ বাংলাদেশ সীমান্ত সংলগ্ন রাজ্যগুলোর সড়ক ও রেলপথসহ বিভিন্ন সীমান্ত পয়েন্টে অতিরিক্ত সৈন্য ও নজরদারি বাড়ানো হয়েছে।

এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মামুনুল হক জানান, সীমান্তে কোন অপ্রীতিকর ঘটনা ঘটুক তা আমরা চাই না। তাই সীমান্ত এলাকায় কেউ যাতে না যায় সে জন্য জোরালো ভাবে প্রচারণা চালানো হচ্ছে।