শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:০০
শিরোনাম :
মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

সুনামগঞ্জ সীমান্তে দুই চোরাকারবারী আটক

রাহাদ হাসান মুন্না, তাহিরপুর (সুনামগঞ্জ )    আমদানি নিষিদ্ধ বিপুল পটরিমাণ ভারতীয় বিড়ির চালান সহ সুনামগঞ্জে দুই চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

আটককৃতরা হলেন,সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের নৈগাং গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে মোহাম্মদ আলী ও একই গ্রামের আবদুর রশীদের ছেলে দেলোয়ার হোসেন। রবিবার আটককৃতদের আদালত জেলা কারাগারে পাঠিয়েছেন।

রবিবার ২৮- বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম জানান, ব্যাটালিয়নের সদর উপজেলার বনগাঁও বিওপির বিজিবি টহল দল শনিবার রাতে বিওপি সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে মোহাম্মদ আলী ও দেলোয়ার হোসেন নামে ওই দুই চোরাকারবারীকে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়ির চালান সহ আটক করেন।
এরপর বিজিবি টহলদল তাদের হেফাজত হতে ১৫ হাজার শলাকা নামির বিড়ি ৬ হাজার ৯’শ শলাকা জীবন বিড়ি ও একটি চোরাই মোটরসাইকেল জব্দ করেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সহিদুর রহমান জানান, আটক চোরাকারবারীদের বিরুদ্ধে শনিবার রাতেই বিজিবির পক্ষ হতে মামলা দায়ের করা হয়।