বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:৫২
শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন!

কুড়িগ্রামে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত!

 

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি  ‘প্রতিবন্ধিতা ও বৈষম্যহীন স্বদেশ কুষ্ঠমুক্ত হোক, আমাদের বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ ও আরডিআরএস বাংলাদেশ যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনাসভার আয়োজন করা হয়। রবিবার সকালে সিভিল সার্জন কার্যালয় হতে বিভিন্ন সচেতনমূলক ব্যানার, ফেষ্টুন, মাইকিংসহ একটি বণার্ঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে সরকারি ও বেসরকারী সংস্থার কর্মকর্তা-কর্মচারি, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং কুষ্ঠ রোগীসহ প্রায় ২৫০ জন নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।

র‌্যালী শেষে সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা: হাবিবুর
রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেনারেল হাসপাতালে তত্বাবধায়ক ডা: আবু মো: জাকিরুল ইসলাম,ডেপুটি সিভিল সার্জন ডা: বোরহানুল আলম সিদ্দিকী, স্যানেটারি ইন্সপেক্টর জহুরুল হক, সিভিল সার্জন কার্যালয়ের প্রোগ্রাম অর্গানাইজার মো: হান্নান, আরডিআরএস বাংলাদেশের সদর উপজেলা ম্যানেজার জাকির হোসেন প্রমুখ।

বক্তারা কুষ্ঠ রোগের কুফল এবং এর থেকে পরিত্রাণ পেতে করনীয় বিষয়ক আলোচনা করেন। তারা এসময় কুষ্ঠ রোগী নির্ণয় এবং কুড়িগ্রামকে কুষ্ঠ রোগ মুক্ত করতে সবাই তাদের অবস্থান থেকে এগিয়ে আসার আহŸান জানান।

আলোচনা সভায় গত বছর ৩২ জন কুষ্ঠ রোগীকে সনাক্ত ও চিকিৎসা প্রদান করাসহ ১৯৮১ হইতে ২০১৮ পর্যন্ত জেলায় ৫ হাজার ৩৩২ জন কুষ্ঠ রোগী সনাক্ত এবং চিকিৎসা প্রদান করার তথ্য তুলে ধরা হয়।