রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, রাত ১০:১২
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

রাজাপুরে ভাইয়ের হাতে ভাই খুন

ডেক্সরিপোর্ট  ঝালকাঠির রাজাপুর উপজেলায় ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ উঠেছে। নিহতের নাম আবদুর রহমান (১৮)। এ ঘটনার পর তার ভাই আবদুল্লাহ পালিয়ে গেছেন।

সোমবার দিবাগত রাত ৯টার দিকে কেওতা ঘিগড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুর রহমান পার্শ্ববর্তী উপজেলার গুয়াটন হেমায়েত উদ্দিন মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি এলাকার ওমান প্রবাসী আবু বকর সিদ্দিকের ছেলে।

স্থানীয়রা জানান, আবদুল্লাহ লেখাপড়া করলেও মানসিকভাবে স্বাভাবিক নয়। রাত ৯টার দিকে আবদুল্লাহ বাড়ির পার্শ্ববর্তী মাদ্রাসায় এসে এলাকাবাসীকে ডেকে ভাই আবদুর রহমানকে আঘাত করার কথা জানান।

পরে তাদের দাদা আবদুল খালেক হাওলাদারের সহযোগিতায় এলাকাবাসী আবদুর রহমানকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক মাহজাবীন আহম্মদ জানান, হাসপাতালে আনার আগেই আবদুর রহমানের মৃত্যু হয়েছে। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।

রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের দাদা আবদুল খালেক বাদী হয়ে রাজাপুর থানায় একটি হত্যা মামলা করেছেন।