শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৪৪
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বিএমপি কমিশনার সাহাবুদ্দিন খানকে ডিসি(উত্তর) খাইরুল আলমের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক  ডিসি খাইরুল আলম বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি)’র উপ-পুলিশ কমিশনার (উত্তর) হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় পুলিশ কমিশনার মো:সাহাবুদ্দিন খানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

মঙ্গলবার(২৮জানুয়ারী) বেলা ১১টায় বিএমপি কমিশনারের কার্যালয়ে বিএমপি কমিশনার মো:সাহাবুদ্দিন খানকে ডিসি(উত্তর)খাইরুল আলম এ ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন,অতিঃ উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আবুল কালাম আজাদ, সহকারি পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) থানা মোঃ শামিম আহমেদ, অফিসার্স ইন-চার্জ (এয়ারপোর্ট) থানা মোঃ জাহিদ বিন আলম,অফিসার্স ইন-চার্জ (কাউনিয়া) থানা মোঃ আজিমুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য ইতিপূর্বে ডিসি খাইরুল আলম বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র ট্রাফিক বিভাগে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে ব্যাপক সুনাম কুড়িয়েছেন। কর্মক্ষেত্রে কৃতিত্বপূর্ন অবদানের স্বীকৃতি স্বরুপ পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ‘আইজিপিস এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’(আইজিপি ব্যাজ) অর্জন করেছেন।