নোবাজ্জেল হোসেন, কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার খোকসা থানার নথি ভুক্ত যৌতুক নির্যাতনে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ড ও এক লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
বুধবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো: মশিয়ার রহমান জনাকীর্ণ আদালতে আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন। দন্ডপ্রাপ্ত আসামী হলো মো আব্দুল কাদের (২৮) পিতা মো আ খালেক, গ্রাম দেবীনগড়, থানা খোকসা, জেলা কুষ্টিয়া।
আদালত সূত্রে জানা যায়,২০১৮ সালের ১০ ফেব্রুয়ারী সন্ধা সাড়ে ৬টায় আসামীর নিজ বাড়িতে স্ত্রী মিলি খাতুন(২০)কে মাথায় আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করে খোকসা উপজেলা স্বাস্থ্য কম্পেক্সের বারান্দায় মৃত্যু নিশ্চিত জেনে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। এই এঘটনায় নিহত মিলি খাতুনের ভাই সাইফুল ইসলাম খোকসা থানায় বোন জামাই আব্দুল কাদেরের বিরুদ্ধে যৌতুন নির্যাতনে হত্যার অভিযোগে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৮ সালের ৩১মে আদালতে চার্জশীট দেয় পুলিশ।
কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের কৌশুলী(পিপি) এ্যাড, আব্দুল হালিম বলেন, খোকসা থানার চাঞ্চল্যকর যৌতুন নির্যাতনে এই হত্যা মামলাটিতে আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগে চার্জ গঠন পূর্বক দীর্ঘ স্বাক্ষ্য শুনানী শেষে অভিযোগ সন্দেহাতীত প্রমানিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০র দ:বি ১১(ক)ধারায় দোষী সাব্যস্ত করে নিহত স্ত্রী মিলি খাতুনের স্বামী আসামী আব্দুল কাদেরের মৃত্যুদন্ডসহ এক লক্ষা কাটা জরিমানা আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।