শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:০৯
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

জনগনের সেবা করাই আমাদের মুখ্য উদ্দেশ্য: বিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র কমিশনার মো.শাহাবুদ্দিন খান- বিপিএম (বার) বলেছেন,”আমরা যারা সরকারের বিভিন্ন দফতরে কাজ করি আমরা সকলেই জনসেবক, জনগনের সেবা করাই আমাদের মুখ্য উদ্দেশ্য। আর সেই সেবাকে আরো সহজতর করার জন্য সরকারি বিভন্ন দফতরের পাশাপাশি বেসরকারি পর্যায়েও নিত্য নতুন উদ্ভাবনের কোন বিকল্প নেই।

৩০ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে বিভাগীয় প্রশাসন আয়োজিত ইনোভেশন শোকেসিং মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় পুলিশ কমিশনার এ ধরনের একটি সূজনশীল আয়োজনের জন্য আয়োজক কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়ে আরও বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুদা ও দারিদ্র্যমুক্ত, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ যে সমৃদ্ধশালি সোনার বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখতেন সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য, বিশ্বায়নের যুগে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য নব নব আবিষ্কারের কোন বিকল্প নেই।শুধুমাত্র আইটি সেক্টরে এ ধরনের উদ্বাবন না করে সকল সেক্টরে এ ধরনের উদ্ভাবন করতে হবে এবং এ ধরনের আবষ্কার শুধুমাত্র মেলার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে হবে ।”

উল্লেখ্য যে, উক্ত মেলায় সরকারের বিভিন্ন দফতরের প্রায় ২২টি প্রতিষ্ঠান অংশগ্রহন করেন।