অরবিন্দ রায়,নরসিংদী ” সবাই মিলে হাত মিলাই – নিরাপদ খাবার নিশ্চিত চাই” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে রোববার নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক (রাজস্ব) কমল কুমার ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
তিনি বলেন, দেশের মানুষকে নিরাপদ খাদ্য গ্রহণে সরকার আন্তরিক । খাদ্যের ভেজাল মুক্ত করার জন্য নিরাপদ খাদ্য আইন ২০১৩ বাস্তবায়নে সরকার কঠোর। আমাদের আরো কঠোর হতে হবে। নরসিংদী ভেজালের বিরুদ্ধে জেলা প্রশাসকের অভিযান অব্যাহত থাকবে। আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃমো. ইব্রাহিম টিটিন, প্রফেসর মোহাম্মদ আলী, খাদ্য কর্মকর্তা শেখ মশিউর রহমান প্রমুখ।