সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৯:০০
শিরোনাম :
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি!

বরিশালে মেয়ে শিশুর প্রতি সহিংসতা রোধ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেক্সরিপোর্ট: মেয়ে শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক সহিংসতা রোধে সমন্বিত উদ্যোগ ( সাহস) শীর্ষক মতবিনিময় সভা রবিবার দুপুর ১ টায় বরিশাল জেলাপ্রশাসকের সম্নেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল এপি ও ওয়ার্ল ভিশন বাংলাদেশ এর আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন, বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

বিশেষ অতিথি ছিলেন,বিসিসি ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চেীধুরী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম,বরিশাল জেলা এনজিও সমন্বয়কারী কাজী জাহাঙ্গীর কবির।

সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল ভিশন এরিয়া ম্যানেজার স্বপন মন্ডল।
সভায় বক্তারা বলেন,নারী শিক্ষার হার বাড়াতে হবে দেশে নারী শিক্ষার হার যত বাড়বে সমাজে নারীরা ততবেশী সুরক্ষিত হবে।
নারী শিশুরা ছোটবেলা থেকেই সমাজে নানা ধরনের প্রতিহিংসার শিকার হয়।শুধু নারী শিশু নির্যাতন নয়, সকল প্রকার নির্যাতনের বিরুদ্ধে সমাজের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে সচেতন হতে হবে।