মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৩৫
শিরোনাম :
নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান

চীন ফেরতদের দেহে করোনা ভাইরাস পাওয়া যায়নি

অনলাইন ডেস্ক  চীনের উহান থেকে আসা ৩১২ জনের মধ্যে যে আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাদের দেহে করোনা ভাইরাস পাওয়া যায়নি।

আজ সোমবার রাজধানীর মহাখালীস্থ জাতীয় রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সংবাদ সম্মেলন জানান, রবিবার রাতে আমরা তাদের সবার রিপোর্ট হাতে পেয়েছি। তাদের দেহে করোনা ভাইরাস পাওয়া যায়নি।

মীরজাদী সেব্রিনা বলেন, উহান থেকে আসা ৭ বাংলাদেশিকে পরীক্ষা শেষে আবারও ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আশকোনো হজ ক্যাম্পে। আর আন্তঃসত্ত্বা নারীর ঝুঁকি থাকায় তাকে রাজধানীর সিএমএইচ হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। এছাড়া উহান থেকে ফেরত আসা সব বাংলাদেশির বিমানে থাকা অবস্থায় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তখন আটজনের দেহে তাপমাত্রা বেশি থাকায় তাদের হাসপাতালে রাখা হয়।

আইইডিসিআর এর পরিচালক বলেন, তবে সিএমএইচ হাসপাতালে যিনি ছিলেন তিনি এখনো সেই হাসপাতালেই পর্যবেক্ষণে রয়েছেন। তার সঙ্গে এক বছরের সন্তান থাকায় তাকে সেখানেই রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর।৩১২ জন বাংলাদেশি নাগরিককে নিয়ে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি শনিবার বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তাদের মধ্যে ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বাকিদের আশকোনা হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। বাসস