শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৩১
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে সকলকে কাধেঁ কাধঁ মিলিয়ে কাজ করতে হবে: বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান

ডেক্সরিপোর্ট  বরিশাল মেট্রোপলিটন পুলিশ(বিএমপি)’র কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান,বিপিএম(বার) বলেছেন,জনস্বার্থে নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে আমাদের সকলকে কাধেঁ কাধঁ মিলিয়ে কাজ করতে হবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে এনে নিরাপদ সড়ক প্রতিষ্ঠার মাধ্যমে জনস্বার্থ রক্ষা করা। আর নিরাপদ সড়ক প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরের কাজের সমন্বয় সাধনের মাধ্যমে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার পাশাপাশি যানবাহন ও পরিবহন মালিক,পরিবহন শ্রমিক, যাত্রী ও পথচারীসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে সচেতন করে তুলতে হবে।

সোমবার (৩ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আঞ্চলিক পরিবহন কমিটি, বরিশাল মহানগর এর ত্রৈমাসিক সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় বিএমপি কমিশনার আরও বলেন,নিরাপদ সড়ক নিশ্চিত করার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন দেখতেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সোনার বাংলা বিনির্মাণের পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন,আমরা হব তার গর্বিত অংশীদার।

সভায় আরো উপস্থিত ছিলেন অতিঃপুলিশ কমিশনার, বিএমপি প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার(ট্রাফিক) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, সহকারি পুলিশ কমিশনার(স্টাফ অফিসার টু কমিশনার)আবদুল হালিম সহ অন্যান্য সদস্যবৃন্দ।