পরে তারদেয়া তথ্য অনুযায়ী চট্টগ্রাম মুসলিম হোটেলের সামনে থেকে আজিম হোসেন কে আটক করা হয়। আটক আজিম নগরীর পলাশপুর ৭ নং ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম আলতাফ হোসেন হাওলাদার।তার কাছ থেকে ১ টি ইয়ামাহা ১১৫ সিসি মোটর সাইকেল ও ২ টি মোবাইল সেট জব্দ করে কোতয়ালী পুলিশ।
আটক নাসির মাতবর পুলিশকে জানায়,কক্সবাজার থেকে ক্রয় করে দিলদার নামে এক মাদক ব্যাবসায়ী ঢাকা টেকনিক্যাল এসে ইয়াবা ট্যাবলেট গুলি তার নিকট হস্তান্তর করে বরিশালের মাদক ব্যাবসায়ী আজিম হোসেনের নিকট পেীছাইয়া দিতে বলে।
সে মোতাবেক মাদক ব্যাবসায়ী নাসির মাতবর উক্ত ট্যাবলেট গুলি পারাবত -১১ লঞ্চে ঢাকা থেকে বরিশাল নিয়া আসেন।আটক নাসির মাতবরের বাড়ি পটুয়াখালী জেলার লাউকাঠির জামুরা গ্রামে।তার পিতার নাম মো: নাজেম মাতবর।
আটক আসামিদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানার এস আই সাইদুল হক বাদি হয়ে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ত্রন আইনে মামলা দায়ের করেন।মামলা নং৭৯
সংবাদ সম্নেলনে আরো উপস্থিত ছিলেন, বি এম পি অতিরিক্ত পুলিশ কমিশনার মো: মাহফুজুর রহমান।উপ পুলিশ কমিশনার(সদর) মো: হাবিবুর রহমান।
ডিসি (ট্রাফিক) মো: খাইরুল আলম,কোতয়ালী মডেল থানার ওসি মো: নুরুল ইসলাম, ওসি (তদন্ত) মো: আসাদুজ্জামান সহ পুলিশের উর্ধতন কর্মকর্তা বৃন্দ।