শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:১০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বিশ্বকাপ জয়ে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস টিএসসিতে

ডেক্সরিপোর্ট  ভারতকে তিন উইকেটে হারিয়ে জুনিয়র টাইগারদের প্রথম বারের মতো আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জয়ে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসে মেতেছে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। এই জয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) জয়উৎসব চলছে।

রোববার আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল উপলক্ষ্যে টিএসসিতে বড়পর্দায় খেলা দেখার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ফলে এ দিন দুপুর থেকেই টাইগার ভক্তদের উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে যায় সমগ্র টিএসসি এলাকা। আর বাংলাদেশের জুবাদের জয়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশ ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা।

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে জড় হতে থাকেন টিএসসি প্রঙ্গনে। কেউ বাঁশি বাজিয়ে, কেউ বাইকে করে শো-ডাউন দিয়ে অংশগ্রহন করেন বিজয় উৎসবে। যাতে বাঁধা হয়ে দাড়ায়নি কোন বয়স, শ্রেণি কিংবা পেশা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র মুঈন উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে বলেন, আমরা আজকে অনেক খুশি, কারণ আমরা ভারতকে হারিয়ে শিরোপা জয় করেছি। এ ধরনের জয় আমাদের ক্রিকেটের ভবিষতের জন্য সুবার্তা বহন করে এবং আমরা আশা করি তাদের এই জয়ের ধারা অব্যহত থাকবে।

বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী আহসান প্রামানিক বলেন, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল জয়ের মাধ্যমে আমাদের জুবারা প্রমাণ করেছে ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশ এখন আর কোন অঘটনের নাম নয়। বরং তারা ভালো ক্রিকেট খেলে সব বাধা অতিক্রম করতে পারে। আমরা আশা করি জুবাদের মতো আমাদের সিনিয়র টিমও তাদের জয়ের ধারায় ফিরে আসবে।