শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:০৯
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

নাগরিকত্ব পেলে বাংলাদেশের অর্ধেক ফাঁকা হয়ে যাবে: রেড্ডি

অনলাইন ডেস্ক  নাগরিকত্বের প্রতিশ্রুতি পেলে বাংলাদেশের অর্ধেক মানুষ ভারতে চলে আসবে। সে দেশ অর্ধেক খালি হয়ে যাবে। রবিবার এমনই মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি।

হায়দরাবাদে সন্ত রামদাস জয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোদির মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সদস্য।

অনুষ্ঠানে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরোধিতা করার জন্য তেলাঙ্গনার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-সহ বিরোধীদের তীব্র সমালোচনা করেন।

সিএএ আইন দেশের ১৩০ কোটি নাগরিকের বিরোধী বলে কেসিআর যে দাবি করেছেন তা প্রমাণ করার চ্যালেঞ্জও ছুঁড়ে দেন মোদি সরকারের এই মন্ত্রী।

ওই অনুষ্ঠানে কিষাণ রেড্ডি বলেন, ‘ভারতীয় নাগরিকত্বের প্রতিশ্রুতি পেলে অর্ধেক বাংলাদেশি ভারতে চলে আসবে। সে দেশের অর্ধেক খালি হয়ে যাবে। তার পরের দায়িত্ব কে নেবেন? কেসিআর (তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী)? নাকি রাহুল গান্ধী?’

বিজেপির এই মন্ত্রী আরো বলেন, ‘বিরোধীরা অনুপ্রবেশকারীদের নাগরিকত্বের দাবি জানাচ্ছে। দেশের ১৩০ কোটি নাগরিকের মধ্যে এক জনের বিরুদ্ধেও যদি সিএএ-তে কিছু বলা হয়ে থাকে কেন্দ্রীয় সরকার তা পর্যালোচনা করতে প্রস্তুত, তবে তা কখনই পাকিস্তানি বা বাংলাদেশি মুসলিমদের জন্য নয়।’

মানবিক কারণে কেন্দ্রীয় সরকার সিএএ এনেছে বলেও দাবি করেন বিজেপির এই নেতা। নিউজ ১৮, এনডিটিভি।