শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪৮
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

ঝালকাঠিতে রাতের আধারে বাগানের পেঁপে গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা

ইমাম বিমান,ঝালকাঠি  ঝালকাঠি জেলার সদর উপজেলাধীন খাদৈক্ষিরা গ্রামের রাজ্জাক মল্লিক ওরফে ( রেজ্জেক মল্লিক) এর পেঁপে বাগনের প্রায় ৮০টি পেঁপে রাতের আধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা। এ বিষয় রাজ্জাক মল্লিক বাদী হয়ে বাগানের বর্গা চাষী পার্শবর্তী গ্রামের মৃত সৈজদ্দীন হাওলাদারের ছেলে নাসির হাওলাদারের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয় মামলা অভিযোগ সূত্রে জানাযায়, অভিযোগকারী রাজ্জাক মল্লিকের ১৫ শতক জমি বর্গা হিসেবে চাষাবাদ করার জন্য পার্শবর্তী গ্রামের নাসির নেয়। উক্ত জমিতে নাসির পেঁপে গাছ সহ বিভিন্ন শাঁক সবজি চাষ করে। ঘূর্নীঝড় বুলবুলের আঘাতে উক্ত বাগানে ক্ষতি সাধান হওয়ায় বিবাদী আমার জমি চাষ করবে না বলে আমাকে আমার জমি ফেরৎ দিয়ে সে চলিয়া যায়। পরে আমি নিজে আমার জমির বাগান পরিচর্যা করার মাধ্যমে পেঁপে গাছগুলো ফলন উৎপাদনক্ষম করে তোলার পর বিবাদী আমার ক্ষেতের ভাগ চায়। বিষয়টি নিয়ে গত ১০ ফেব্রুয়ারী ২০২০ তারিখ রাতে আনুমানিক ৮টার সময় নবগ্রাম মডেল স্কুলের পূর্বপাশে রাস্তা সংলগ্ন এক দোকানে বসিয়া শালিশ মিমাংশার কথা থাকায় সেখানে ক্ষেতের ভাগ হিসেবে বিবাদী আমার কাছে কিছু টাকা দাবী করে এবং ক্ষেতের ভাগের বিষয়ে কোন প্রমান উপস্থাপন করতে না পারায় আমি তাকে তার দাবীকৃত ক্ষেতের ভাগ হিসেবে দাবীকৃত টাকা না দেয়ায় সে ক্ষিপ্ত হয়ে আমার বাগানের গাছ কাটিয়া ক্ষতি সাধান করবে বলে হুমকি দেয়। আমি সেখান থেকে আমার বাড়ি চলিয়া আসি। পরের দিন ১১ জানুয়ারী সকালে আমি পেঁপে গাছের পরিচর্যার জন্য বাগানে গিয়ে পেঁপে গাছ গুলো মাটিতে পড়ে থাকতে দেখি। সেখানে প্রায় আশিটি পেঁপে গাছ কাটা অবস্থায় পাই।

এ বিষয় নাসিরের কাছে তার ব্যক্তিগত মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি জানান, আমাকে আমার প্রাপ্য টাকা চাইলে রাজ্জাক মল্লিক দিবেনা বলে। তখন রাগের মাথায় আমি গাছ কেটে ফেলবো বলেছি কিন্তু আমি গাছ কাটিনা। আমি যেদিন কাটার কথা বলেছি সেইদিন বিকেলে ঝালকাঠি থেকে গাড়ী যোগে ঢাকা চলে এসেছি। একাজটা আমাদের মধ্য বিবাদ সৃষ্টির জন্য আমার সত্রু পক্ষের কেউ করেছে। এ বিষয় রাজ্জাক মল্লিকের দায়েরকৃত অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ঝালকাঠি সদর থানার এসআই গাউছ এর কাছে জানতে চাইলে তিনি জানান, বাদীর দায়েরকৃত অভিযোগটি তদন্ত করা হচ্ছে। তদন্তপূর্বক পরবর্তি ব্যবস্থা গ্রহন করা হবে।