বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:৩৬
শিরোনাম :
বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি! নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত বিএম কলেজের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি লাকসামে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ দূর্গাপূজা উপলক্ষে বিআরটিসি’র স্পেশাল বাস সার্ভিস,প্রশংসিত ম্যানেজার জুলফিকার! প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন স্বৈরাচার অর্থ সরবরাহ করছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়ি থেকে মাদক-নারীসহ আটক ৮৪ নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

‘জয় বাংলা: সাক্ষাৎকার ও আলাপচারিতা’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

ডেক্সরিপোর্ট  সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাক্ষাৎকার ও আলাপচারিতার সংকলন ‘জয় বাংলা’-এর মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে সংসদ ভবনের বঙ্গবন্ধু কর্নারে গবেষণাধর্মী এ বইটির মোড়ক উম্মোচন করেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন বইটির সম্পাদক নুরুল ইসলাম নাহিদ ও পিয়াস মজিদ।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে চারুলিপি প্রকাশন ‘জয় বাংলা: সাক্ষাৎকার ও আলাপচারিতা’ বইটি প্রকাশ করেছে। এর ভূমিকা লিখেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভূমিকায় তিনি লিখেছেন, ‘আশা করি, জয় বাংলা গ্রন্থে সংকলনভুক্ত সাক্ষাৎকার ও আলাপচারিতা পড়তে পড়তে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিচিত্র-বর্ণিল-ব্যতিক্রম ও বর্ণাঢ্য জীবনের বহু অজানা অধ্যায় উন্মোচিত হবে এবং তার মহৎ মানবিক, দক্ষ-দূরদর্শী রাজৈনতিক ও রাষ্ট্রনৈতিক সত্তা সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব হবে।’

বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান তার দেওয়া সাক্ষাৎকার ও আলাপচারিতা। গবেষকদের এই প্রয়োজন মেটানোর প্রয়াস রয়েছে ‘জয় বাংলা’ বইটিতে। এতে সংকলিত হয়েছে সাতটি সাক্ষাৎকার ও আলাপচারিতা। এর মধ্যে তিনটি এ দেশের লেখক, সাংবাদিকদের (ফজলে লোহানী, খোন্দকার মোহাম্মদ ইলিয়াস, শামসুজ্জামান খান) নেওয়া আর চারটি ভারতসহ বিদেশিদের (ডেভিড ফ্রস্ট, নাগিসা ওশিমা, মি. মরিশাস এবং অন্নদাশঙ্কর রায়) নেওয়া। এর মধ্যে কেবল ফজলে লোহানীর সঙ্গে বঙ্গবন্ধুর আলাপচারিতা পাকিস্তান আমলের, বাকি সব কয়টি স্বাধীন বাংলাদেশ কালপর্বের।

‘জয় বাংলা’র প্রকাশক হুমায়ুন কবীর। প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা। ১৪৫ পৃষ্ঠার বইটির দাম ৩৫০ টাকা।