ডেক্সরিপোর্ট বরিশালে বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টার দিকে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় এর সম্মেলন কক্ষে তথ্য অধিকার বাস্তবায়নে অবেক্ষণ (সুপারভিশন) ও পরিবীক্ষন বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। এ সময় ছয় জেলার জেলা প্রশাসকসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম।
উক্ত সভায় প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।