শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:৩০
শিরোনাম :
হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি! নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত বিএম কলেজের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি লাকসামে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ দূর্গাপূজা উপলক্ষে বিআরটিসি’র স্পেশাল বাস সার্ভিস,প্রশংসিত ম্যানেজার জুলফিকার! প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন স্বৈরাচার অর্থ সরবরাহ করছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

বরিশালে চুরি হওয়া ৪টি মোটরসাইকেলসহ চোর চক্রের ৮ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযানে চুরি হওয়া ০৪টি মোটরসাইকেলসহ চোর সিন্ডিকেটের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. রাসেল আহমেদ এর নেতৃত্বে বরগুনা ও বেতাগী উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল- মো. মামুন হোসেন, নয়ন, লাবু মিয়া ও খান নামে পরিচিত ব্যক্তিসহ ৮ জন।

কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,‘গত ৬ ফেব্রুয়ারি সকাল পৌনে ১১টার দিকে নগরীর স্টীমার (রকেট) ঘাট পন্টুনের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরির চেষ্টা করে মামুন হোসেন নামের জনৈক চোর। এসময় স্থানীয়রা তাকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পাশাপাশি এই ঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার সূত্র ধরে জিজ্ঞাসাবাদে আটক মামুন পুলিশকে জানায়, ‘লাবু মিরা, নয়ন ও খান নামে তিনজন ব্যক্তির সহোযোগিতায় সে মটরসাইকেল চুরি করে। পরে তা ভোলা, বরগুনা, পিরোজপুর, খুলনা ও কক্সবাজারসহ বিভিন্ন অঞ্চলে নিয়ে বিক্রি করতো।

এমন তথ্যের ভিত্তিতে দ্বিতীয় দফা অভিযানে নামে কোতয়ালী মডেল থানা পুলিশের একটি চৌকস টিম। তারা তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে বরগুনা জেলার অন্তর্গত বেতাগী ছোট মোকামিয়া, করুনা ও বরগুনা সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৩টি মোটরসাইকেল উদ্ধার মোটরসাইকেল চুরি, এবং ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ৬ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বরাত দিয়ে পুলিশ জানায়, চোর চক্রটি দীর্ঘ দিন ধরেই বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরির সঙ্গে যুক্ত রয়েছে। তারা চোরাই মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর টেম্পারিং করে পরে ভূয়া কাগজপত্র তৈরি করে তা বিভিন্ন জেলায় বিক্রি করে।

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, চক্রটির অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।