শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:৫৬
শিরোনাম :
সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি! নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত বিএম কলেজের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি লাকসামে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ দূর্গাপূজা উপলক্ষে বিআরটিসি’র স্পেশাল বাস সার্ভিস,প্রশংসিত ম্যানেজার জুলফিকার! প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন

সীমান্তে হত্যা বন্ধে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি বিএসএফের

ডেক্সরিপোর্ট  সীমান্ত হত্যা বন্ধে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজশাহীর সীমান্তে বিজিবির সঙ্গে সেক্টর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে এ প্রতিশ্রুতি দেয় বিএসএফ। বুধবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজশাহীর পবা উপজেলার সোনাইকান্দি বিওপির ওপারে পদ্মার চরে এ বৈঠকের আয়োজন করে বিএসএফ।

বিজিবি জানায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বহরমপুর সেক্টরের ডিআইজি কুনাল মজুমদারের নেতৃত্বে ৩৫ ব্যাটালিয়নের শীর্ষ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। আর বিজিবির প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ। বৈঠকে রাজশাহী অঞ্চলে বিএসএফের গুলিতে নিহতের ঘটনাগুলোর প্রতিবাদ জানায় বিজিবি।

রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, বৈঠকে বিজিবির পক্ষ থেকে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করা হয়। একটি হলো সীমান্ত হত্যা এবং অপরটি অনুপ্রবেশ করে বাংলাদেশিদের ধরে নিয়ে যাওয়া। এছাড়া পতাকা বৈঠকে সীমান্ত সংক্রান্ত দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয়। গত ৩১ জানুয়ারি বিএসএফ সদস্যের অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বিজিবি টহল দলের হেফাজতে থাকা বাংলাদেশি জেলেদের আটকের চেষ্টা এবং বিজিবি টহল দলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের বিষয়ে আলোচনা হয়। এ ব্যাপারে বিএসএফ কর্তৃক ভবিষ্যতে অনুরূপ ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে বিজিবি প্রতিনিধিদলকে আশ্বস্ত করা হয়।

এদিকে বিজিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সীমান্ত হত্যা-নির্যাতন, মাদকদ্রব্য পাচার রোধ, উভয়দেশের রাখাল কর্তৃক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে গবাদিপশু চরানো, সীমান্তে কাঁটাতরের বেড়া কাটা, সীমান্তে গুলিবর্ষণ না করা, চোরাচালান, অবৈধ অস্ত্র-গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য পাচার প্রতিরোধ, নারী-শিশু ও মানব পাচার প্রতিরোধ, অবৈধ সীমান্ত পারাপার বন্ধে নিচ্ছিদ্র সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা, সমন্বিত টহল ইত্যাদি সম্পর্কে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়। দুই পক্ষই বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তির আলোকে আলাপ-আলোচনার মাধ্যমে যেকোনও সমস্যা সমাধানে একমত হন।