রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:২২
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ফ্লাইওভারে টোল দিলেন অর্থমন্ত্রী

ডেক্সরিপোর্ট  মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে টোল প্রদান করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। শনিবার সকালে কেরানীগঞ্জে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে তিনি এ টোল প্রদান করেন।

জানা গেছে, চলার পথে নিয়মিত টোল প্রদান করেন অর্থমন্ত্রী। যখনই তিনি কোনো টোলভুক্ত ব্রিজ বা ফ্রাইওভার অতিক্রম করেন তখন টোল প্রদান করেন।

যদিও নিয়ম রয়েছে, ফ্লাইওভারে সরকারি গাড়ির ক্ষেত্রে টোল না দিলেও চলে। তবে অর্থমন্ত্রী বরাবরই তার গাড়ির টোল দিয়ে থাকেন।শুধু নিজে টোল দেন তা নয়, সকলকেই টোল পরিশোধের আহ্বানও জানিয়েছেন তিনি।

গত ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে আয়োজিত এ সেমিনারে তিনি বলেন, টোলের টাকা দিয়েই সড়ক সংস্কারের ব্যবস্থা করতে হবে। প্রতি বছর সড়ক সংস্কারে বিপুল পরিমাণ টাকা দেয়া সম্ভব হবে না। প্রতিটি মহাসড়কে টোল আদায়ের ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে।