বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, রাত ১১:০৫
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

করোনা ভাইরাসে ওমানে দুই নারী আক্রান্ত

অনলাইন ডেস্ক  করোনা ভাইরাস আক্রান্ত রোগীর তথ্য নিশ্চিত করেছে আরব দেশ ওমান। আক্রান্ত দুইজনই নারী। এর ফলে কুয়েতের পর একইদিনে পশ্চিম এশিয়ার আরেকটি দেশে ছড়িয়ে পড়লো কোভিড-১৯ ভাইরাস।

ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়,দুইজন নারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা সম্প্রতি ইরান ভ্রমণে গিয়েছিলেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) তারা স্বাস্থ্য পরীক্ষা করলে ভাইরাসটির অস্তিত্ব নিশ্চিত হওয়া যায়। তবে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

এদিকে পরিস্থিতি যেন খারাপের দিকে না যায় সেজন্য ইরানের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

এর আগে পশ্চিম এশিয়ার দেশ কুয়েত, মধ্যপ্রাচ্যের দেশ বাইরাইন এবং দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান করোনা ভাইরাস আক্রান্ত রোগীর তথ্য জানায়।

খবরে বলা হয়, কুয়েতে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাহরাইন ও আফগানিস্তানে আক্রান্তের সংখ্যা একজন করে দুইজন।

প্রাণঘাতী ভাইরাসটিতে বিশ্বব্যাপী শেখ খবর পর্যন্ত দুই হাজার ছয়শ ১৯ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে চীনের বাইরে ২৭ জন। এই ২৭ জনের মধ্যে ইরানে সর্বোচ্চ ১২ জন, দক্ষিণ কোরিয়ায় ৭ জন, ইতালিতে ৬ জন। আর বিশ্বব্যাপী ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ৭৯ হাজার জনের বেশি।