শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৫০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, আটক ১

ডেক্সরিপোর্ট  বিদেশে আকর্ষণীয় চাকরির প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণারা অভিযোগে রাজধানীর বারিধারা ডিওএইচএসে ‘উইনার ইন্টারন্যশনাল ট্রাভেলস’র মালিক আব্দুল্লাহ আল মামুনকে (৪০) আটক করেছে র‍্যাব।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বারিধারা ডিওএইচএসের রোড নম্বর-২, বাসা নম্বর ২১৪, সপ্তম তলায় অভিযান শুরু হয়ে শেষ হয় রাত ১১টায়। এনএসআই ও র‍্যাব-২ যৌথভাবে এ অভিযান চালায়।

অভিযান শেষে র‍্যাব-২ (সিপিসি-২)-এর অধিনায়ক মেজর এইচএম পারভেজ আরেফিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এখানে অভিযান চালানো হয়। ‘উইনার ইন্টারন্যশনাল ট্রাভেলস’র মালিককে আটক করা হয়েছে। এখান থেকে চারজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

তারা হলেন- আলাউদ্দিন ভূঁইয়া, হাজী শফিক, আলী আকবর, ইসমাইল হোসেন। এ সময় প্রায় ১০০ পাসপোর্ট, ভুয়া পুলিশ ভেরিফিকেশন ফরম, মেডিক্যাল ফর্মসহ অন্য কাগজপত্র, টাকা আদায়ের রিসিট, আটটি ওয়াকি-টকি ও ১৭টি মোবাইল জব্দ করা হয়।

পারভেজ আরেফিন বলেন, সাধারণ মানুষকে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে থাকে। এরফলে সাধারণ মানুষ আকর্ষিত হয়ে এজেন্সির ফাঁদে পড়ে নগদ টাকা দেন। বিদেশে মানুষ পাঠানোর নাম করে ভুক্তভোগীদের কাছ থেকে ‘উইনার ইন্টারন্যশনাল ট্রাভেলস’র মালিক আটকে রেখে চাপ সৃষ্টি করে টাকা আদায় করে আসছিল। ভুক্তভোগীরা টাকা চাইতে এলে প্রতিষ্ঠানটির মালিক তাদের ওপর শারীরিক নির্যাতন চালায় এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।