শনিবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং, রাত ১:১২
শিরোনাম :
যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৬০.৩৫ শতাংশ ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

কবিতা

কাগজ

লেখক,সালাম মুহাম্মদ আল মাউন।

বিজ্ঞানের যাতাকল থেকে বেরিয়ে আসার পর-
আমি আমার অস্তিত্ব অনুভব করেছি।
আমি ধবধবে সাদা হয়ে সৃষ্টি হয়েছি;
তার আগে আমি, আমিই ছিলাম না।
আমার অস্তিত্ব লুকিয়ে ছিল হরেক জনের মধ্যে।
আমি স্বচ্ছন্দে আমার সাদা মন নিয়ে –
বেশ কিছু দিন কাটিয়ে আসছি।
এ হাত ও হাত করে বেরিয়ে –
একদিন এক বাচ্চা ছেলের হাতে পড়েছি,
আমাকে নিয়ে গেল বিশ পয়সায় কিনে;
রং তুলি দিয়ে সাজালো আমায়
যেন আমার বিয়ে।
কত ছবি আঁকল সে
আমার সাদা বুকে।
যতন করে রেখে ছিল
অনেক দিন ধরে।
যখন আমি পুরনো হলাম
ছিড়ে গেলাম-
তখন আমায় ফেলে দিল
ভাগাড়ে ছুড়ে।

সূত্র:কাব্য গ্রন্থ পাচ মিশালি, পৃষ্ঠা-১৫