বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৮:৩৬
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

কবিতা

জোনাক সুখ
__________

লেখক,মোঃ ওবায়দুল হক (আইসিটি এন্ড মিডিয়া) বিএমপি

🏃

খুব যতনে আদর দিও
দেবো পায়ের মল,
জোসনা রাতে পুকুর ঘাটে
আস্তে নেড়ো জল।
.
উঠোন জুড়ে খড়ের গাদা
রোজ জড়াবো গা,
খুব ক্ষেপেছি পরশু রাতে
বেড়াল ডাকলে না।
.
প্রেম জুড়িয়ে নেয় যদি হায়
চারদেয়ালের ঘুম,
প্রজাপতি রঙ্গন ফুলে
কখন দেবে চুম!

👰
দাদু ঘুমায় মাদুর পেতে
ঘনঘন কাশি,
ঘরের বাহির টের যদি পায়
বাবায় দিবে ফাঁসি।
.
এমন প্রেমের ফালতু ভেলায়
চাইনা ভেসে যাই,
চিঠি যদি মন না ভরে
রোমিও গুডবাই।
.
চুন কালিতে চাইনা মাখি
বাবা-মায়ের মুখ,
বিয়ের পরে যত পারো
দিও জোনাক সুখ।