বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১:৪৯
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

কবিতা

আত্মশুদ্ধির পথ খুঁজি

 

সৈয়দুল ইসলাম

শূন্য হাতে কেঁদে কেঁদে এসেছি
সুন্দর সুবিশাল এই ভবে,
পেয়েছি আদর, স্নেহ ভালোবাসা না চাওয়া সুখের নদী।
অভাব কী বুঝিনি?
তারপরও বড়োর সম্মান খুঁজিনি।
করেছি কতো ঢঙ, ধরেছি খারাপ সঙ
ঘৃণা করে আজ পরিবার সমাজ
লেগে আছে গায়ে কালিমার রঙ।
সুখের দেখা পেয়ে অমানুষ হয়ে
অবিচার করেছি কতো,
দেখিনি ভেবে জীবনের কী হবে?
অভিশাপের অনলে পুড়ছি অবিরত।
এটাই কী জীবন?
না, না, না এটা কোন জীবন হতে পারেনা।
ভুল করে ফেলেছি
মনের খাতায় যোগ-বিয়োগ করে দেখিনি কভু,
ভাবিনি ঐ পরোজীবনের কথা,
যে জীবনে নিহিত রয়েছে চিরস্থায়ী সুখ, রয়েছে পরম শান্তি।
একবারও কী ভাবি? কী করছি আর কী করতে হবে?
টাকাকড়ি, ধন গরিমার অহংকার করি,
কর্ম ছেড়ে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি,
কী লাভ? কেন করি এসব?
এটা কিন্তু ঠিক না, একদম ঠিক না
শূন্য হাতে এসেছি, শূন্য হাতেই চলে যাবো।
এসো হে ভাই, এসো এসো
আত্মশুদ্ধির পথ খুঁজি,
কর্মের মাধ্যমে ধর্মকে বুঝি,
আর তাতেই পরোজীবনের শান্তির ঠিকানা পাওয়া সম্ভব হবে।