বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৬:১১
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

কবিতা

চোরের ডিম
___________°°

লেখক,মোঃ ওবায়দুল হক (আইসিটি এন্ড মিডিয়া) বিএমপি

আঘাত পেলাম খুব
কষ্ট শুধু নড়ে,
নদী ভাঙনে ভিটা ছাড়া
কুড়ে ঘর খেলো ঝড়ে।
.
গল্প এমন ডানে বাঁয়ে
কে রাখে কাঁর খোঁজ,
অনাহারির হাঁড়ি টেনে
দুর্বৃত্তের ভোজ ।
.
স্বাধীনতার একাত্তরে
ডিম পেরেছে চোর,
চোর ছানাদের অত্যাচারে
জিম্মি দশায় ভোর।
.
দারিদ্রতা ছোঁয়নি ওদের
বিদ্যা সনদ বন্দী,
পূর্বপুরুষ রক্ত কথায়
লোক ঠকানো সন্দি।
.
কাচারি ঘরের মাস্টার মশাই
পুঁথির আসর কই,
হারিয়ে গেছে উঠোন বিদ্যা
আদর্শলিপি বই।
.
ধনী-গরীব, সাদা-কালো
মা’বুদ তুমি কার,
সব কেড়ে নেয় রক্ত চোষা
আর কতো কাল ছাড়!