সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১২:৩৫
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

করোনাভাইরাসে আক্রান্ত ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক  ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরছি এবার নিজেই করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। তিনি দেশটির করোনাভাইরাসের সর্বশেষ তথ্য সাংবাদিকদের জানাচ্ছিলেন। কিন্তু মঙ্গলবার ইরাজ হারিরছির শরীরের করোনাভাইরাসে উপস্থিতি শনাক্ত করা হয়।

ইরানের স্বাস্থ্যমন্ত্রীর মুখপাত্রের বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। মঙ্গলবার তেহরান সরকার করোনায় আক্রান্ত আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যুর খবর জানানো পর উপ-স্বাস্থ্যমন্ত্রীর ডায়াগনসিস করার পর ফলে আসে তিনি করোনা পজিটিভ।

ইরানের পবিত্র শহর হিসেবে পরিচিত কোমে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ইরানিয়ান লেবার নিউজ এজেন্সির (ইলনা) বরাতে গতকাল মার্কিন সংবাদ সংস্থা এপি ও দৈনিক ওয়াশিংটন পোস্ট এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরারএ খবর জানায়।

তবে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর যে সংখ্যা জানিয়েছিল এই সংখ্যা অনেক বেশি। দেশটির রাষ্ট্রায়ত্ত টিভির প্রতিবেদনে সরকারি কর্মকর্তাদের বরাতে জানানো হচ্ছে, করোনা সংক্রমিত হয়ে ইরানে ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এখন ৯৫ জন।

এদিকে কোভিড-১৯ রোগে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা এখন ২ হাজার ৭০৫ জন। এছাড়া প্রাণঘাতী এ ভাইরাসটিতে ৮০ হাজার ২৭৭ জন আক্রান্ত হয়েছেন। চীনের পর ৯৭৭ নিয়ে দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। দেশটিতে মৃতের সংখ্যা ১০। তবে চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যু ইরানে— ১৫ জন।