সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:৫১
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

পুরান ঢাকার একটি বাড়িতে ৫ সিন্দুকে সাড়ে ২৬ কোটি টাকা

ডেক্সরিপোর্ট  ক্যাসিনোয় জড়িত দুই ভাই এনামুল হক এনু ও রূপন ভূঁইয়ার পুরান ঢাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ৫টি সিন্দুকে মোট ২৬ কোটি ৫৫ লাখেরও বেশি টাকা, এক কেজি সোনা ও অসংখ্য বিদেশি মুদ্রা উদ্ধার করেছে র‌্যাব।

সোমবার মধ্যরাতে শুরু হওয়া এই অভিযান মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শেষ ঘোষণা করা হয়। এসময় র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল রকিবুল হাসান এসব তথ্য জানিয়েছেন।

দুপুরে ঘটনাস্থলেই সাংবাদিকদের ব্রিফ করেন এই র‌্যাব কর্মকর্তা। তিনি জানান, ওই বাসা থেকে মোট ২৬ কোটি ৫৫ লাখ ৬শ’ টাকা পাওয়া গেছে।

উদ্ধার জিনিসপত্রের ব্যাপারে তিনি বলেন, ‘নগদ টাকা ছাড়াও ৫ কোটি ১৫ লাখ মূল্যমানের এফডিআর, এক কেজি সোনা, ৯ হাজার ৩০০ ইউএস ডলার, ৫ হাজার ৩৫০ ভারতীয় রুপি, এক হাজার একশ’ ৯৫ চীনের ইয়েন, এক হাজার ৫৬০ থাই মুদ্রা, একশ’ ইউএই দিরহাম উদ্ধার করা হয়েছে।’

র‌্যাব কর্মকর্তা আরও বলেন, ‘২০১৯ সালে শুরু হওয়া দুর্নীতিবিরোধী অভিযানের চলমান অভিযান এটি। আমরা সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপারেশন শুরু করি।’

সবকিছু থানায় জমা দেওয়া হবে উল্লেখ করে এই কর্মকর্তা বলেন, ‘থানা নিয়মানুযায়ী বাংলাদেশ ব্যাংকে জমা দেবে।’

তবে এই টাকার উৎস কী বা কোথায় থেকে এলো সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

লে. কর্নেল রকিবুল হাসান বলেছেন, ‘এই টাকা কিসের, তা পূর্ণাঙ্গ তদন্ত করে বের করতে হবে। আমরা মাত্রই সন্ধান পেলাম। তদন্ত শেষে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।