সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:৪৯
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

কুড়িয়ে পাওয়া সেই শিশুটি ধর্ষিত: পুলিশ

নিজস্ব প্রতিবেদক  বরিশালে কুড়িয়ে পাওয়া সেই শিশু সুমি (ছদ্মনাম) ধর্ষিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মেয়েটিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান-ষ্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) তে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকালে মেয়েটিকে ভর্তি করা হয়। নির্ভরযোগ্য সূত্রে জানা যায়,বরিশালের একটি আবাসিক হোটেলে মেয়েটিকে ধর্ষক করা হয়েছে। বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ ওই হোটেলের সন্ধান এবং লম্পট ধর্ষককে আটকের জন্য চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে কোতয়ালী থানা পুলিশ।

তবে বরিশাল ভিকটিম সাপোর্ট সেন্টারের দায়িত্বে থাকা কর্মকর্তা, কোতয়ালী থানা পুলিশ ও ধর্ষিতাকে নিয়ে ওই হোটেল চিহ্নিত করেছেন বলে নিশ্চিত করেছে দায়িত্বরত এক কর্মকর্তা। তদন্তের স্বার্থে এটি এখন প্রকাশ করা যাবে না বলেও জানায় ওই কর্মকর্তা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কোতয়ালী থানার ওসি।