বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:৩০
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বস্ত্রমন্ত্রীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর ‘গুজব’

ডেক্সরিপোর্ট  বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর গুজব বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) উপাচার্য প্রফেসর ডা. কনক কান্তি বড়ুয়া।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বিএসএমএমইউ উপাচার্য।

উপাচার্য কনক কান্তি বড়ুয়া বলেন, ‘গোলাম দস্তগীর গাজী করোনাভাইরাসে আক্রান্ত নয়। উদ্বেগের কোনো কারণ নেই। তিনি বুকে ব্যথা এবং জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।’

তবে তিনি অন্য কোন রোগে আক্রান্ত সেটা জানার জন্য মেডিকেল বোর্ড গঠন করে পরীক্ষা-নিরীক্ষা চালছে বলে জানিয়েছেন তিনি।

গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে কনক কান্তি বড়ুয়া বলেন, ‘এভাবে গুজব রটালে হাসপাতালে আতঙ্কের সৃষ্টি হয়।’