বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:২৯
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

স্কুলছাত্রীর অশ্লীল ভিডিও ছড়িয়ে দিয়ে যুবক লাপাত্তা !

ডেক্সরিপোর্ট  বরিশালে স্কুলছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে অশ্লীল ভিডিও ধারন করে ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিল রাহাত নামের এক বখাটে যুবক। অবসাদ-অপমানে আতঙ্কে ছাত্রীর পরিবার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে। ভিডিও ছড়িয়ে দেয়ার পর থেকেই লাপত্তা অভিযুক্ত যুবক।

জানা গেছে, বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা এলাকার ওই স্কুলছাত্রীর সাথে রাহাতের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই সূত্র ধরে তারা অবৈধ সম্পর্কে জড়িয়ে পরে। নানা সময় রাহাত তার মোবাইল ফোনে ওই অশ্লীল ভিডিও ধারন করে। এরপরই ছাত্রীকে ভয় দেখাতে শুরু করে রাহাত এবং নানা সময় স্কুলছাত্রীর সাথে অসামাজিক কার্যকলাপ শুরু করে। পরে মেয়ে সব বুঝতে পেরে সম্পর্ক ত্যাগ করে। এতে ক্ষিপ্ত হয়ে ওই নাবালিকার অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে শুরু করে রাহাত।

এরপরই আতঙ্কে ভুগতে শুরু করে ওই ছাত্রী। হঠাৎ করেই অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয় রাহাত। ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার পরে সেটা এলাকায় সাড়া ফেলে। এ নিয়ে এলাকায় কানাগুশার সৃষ্টি হয়। এরপরই গভীর রাতে বিষয়টি মিমাংশার দায়িত্ব নেন কাশিপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার মজিবর। পরে একান্তভাবে তিনি বিষয়টি মিমাংশা করেন।

একটি সূত্র বলছে- ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার পরেই বিষয়টি ধামাচাপা দিতে মরিয়া হয়ে ওঠে মেম্বার মজিবর। এবং গভীর রাতেই বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে।

কাশিপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার মজিবর বলেন, কি করবো ভাই বলেন মেয়েটির সম্মানের প্রশ্ন। অপ্রিতিকর যে কোন কিছু ঘটে যেতে পারতো। গভীর রাতে বিষয়টি মিমাংশার দায়িত্ব নেয়ার বিষয়ে প্রশ্ন করলে তিনি কোন সদুত্তর দিতে পারেনি।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা ওসি জাহিদ বিন আলম বলেন, বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।