সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১২:৪১
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

বরগুনায় বউ সাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

বরগুনা প্রতিনিধি  বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা গ্রামে বিয়ে বাড়িতে বউ সাজানোকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হলে বরপক্ষের ২০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বরসহ গুরুতর তিন জনকে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেরুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পদ্মা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কনের বাবা মোফাজ্জল হাওলাদারকে থানায় নিয়ে আসা হয়েছে বলে নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন।

তিনি জানান, বরপক্ষের লোকজন বিয়ে বাড়িতে খাবার শেষ করে দ্রুত বউ সাজিয়ে দিতে কনেপক্ষের লোকজনের কাছে অনুরোধ জানালে একপর্যায়ে কথা কাটাকাটি শুরু হয়। পরে মেয়ে পক্ষের লোকজন বরপক্ষের লোকজনের উপর উত্তেজিত হয়ে হামলা চালায়।

এ বিষয়ে বরের ভাই আবুল কালাম বলেন, আমরা মোংলা সদর উপজেলা থেকে ভাইকে বিয়ে করানোর উদ্দেশে পাথরঘাটায় আসি। বিয়ে বাড়িতে দুপুরের খাবার শেষে আমরা কনেকে নিয়ে মোংলায় চলে যাওয়ার সিদ্ধান্ত আগে থেকেই তাদের জানাই। যেহেতু পাথরঘাটা থেকে মোংলা যেতে ৬ থেকে ৭ ঘণ্টা সময় লাগে। তাই কনেকে সন্ধ্যা হওয়ার আগে সাজিয়ে দিতে বললে মেয়ে পক্ষের লোকজন উত্তেজিত হয়ে আমাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় আমার ভাই বর বেলাল হোসেন (২৬), বোন জামাই আখতার হোসেন (৪৫), খালাত বোন সুখিসহ (১৬) প্রায় ২০ জন আহত হয়েছে।