বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:২৯
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

সাংবাদিকদের কল্যাণে প্রধানমন্ত্রী অনেক ফান্ড গঠন করেছেন: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ডেক্সরিপোর্ট  নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন,গণমাধ্যম একটি শিল্প। এ শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর ভূমিকা অপরিসীম। এর আগে কোনও সরকার গণমাধ্যমের উন্নয়নে শেখ হাসিনার সরকারের মতো ভূমিকা পালন করেনি। সাংবাদিকদের কল্যাণে তিনি অনেক ফান্ড গঠন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকবান্ধব।

প্রতিমন্ত্রী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) আয়োজিত ডিএসইসি’র সদস্যদের সন্তানদের মেধাবৃত্তি-২০১৯ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘গণমাধ্যম প্রশ্নবিদ্ধ হয়ে যায়, এমন সংবাদ পরিবেশন করবেন না। সবসময় সত্যের সন্ধানে সত্যের সঙ্গে থাকবেন। দেশবাসী সমস্যায় পড়ে যায়, এমন নেতিবাচক সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে।’

ডিএসইসি’র সভাপতি জাকির হোসেন ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার,জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল আলম, জাতীয় প্রেস ক্লাবের সহ-সভাপতি ও বাংলাদেশের খবর পত্রিকার সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া,ডিএসইসি’র সাধারণ সম্পাদক মুক্তাদির অনিক প্রমুখ।

পরে প্রতিমন্ত্রী সাব-এডিটরস কাউন্সিলের সদস্যদের ৩০ জন সন্তানের হাতে ক্রেস্ট তুলে দেন। সূত্র: বাসস।