বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:২৯
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

কুড়িগ্রামে ২৩৭৩ পিস ইয়াবা, ২৯ বোতল ফেনসিডিল আটক ৮

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম এর নির্দেশনায় জেলার সীমান্তবর্তী থানাগুলোতে পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৩৭৩ পিচ ইয়াবা, ২৯ বোতল ফেনসিডিল সহ গত ২৪ ঘন্টায় ০৮ জন এবং কুড়িগ্রাম সদর থানায় সাজাপ্রাপ্ত ০১ আসামী সহ ওয়ারেন্টি মোট ১৮ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম বলেন, মাদক ও ওয়ারেন্টি অভিযান অব্যাহত থাকবে।

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিভিন্ন গ্রামের মাদক নির্মূল অভিযান চালিয়ে দুইদিনে মোট ১২৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ ও ২ মহিলাসহ ৫ জন মাদক কারবারিকে আটক করেছে রৌমারী থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার রাত ১১ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার সুখেরবাতি গ্রামের আব্দুল জলিলের ছেলে মুকুল হোসেন (৩৩), চর বোয়লমারী গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে বাবুল আক্তার (৩২), সুখেরবাতি গ্রামের পলাশ মিয়ার স্ত্রী ফুলি বেগম (৩৫) ও চরফুলবাড়ি গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী রমেনা বেগম (৪০)।

এসময় সুখেরবাতি গ্রামে অভিযান চালিয়ে মুকুল হোসেনকে ৩শ’৫০ পিস, চরবোয়ালমারী গ্রাম থেকে বাবুল আক্তারকে ১শ’পিস, বাইটকামারী থেকে সুখেরবাতি গ্রামের ফুলি বেগমকে ৬শ’পিস ও চরফুলবাড়ি গ্রামের রমেনা বেগমকে ২শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

এব্যপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মো: দিলওয়ার হাসান ইনাম জানান, মাদক নির্মূল অভিযানের অংশ হিসাবে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক কারবারিদের মাদকসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হয়েছে। বাবুল আক্তারকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি ৩ জনকে আগামি কাল আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে। তিনি আরও বলেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম মহোদয়ের নির্দেশনায় মাদক নির্মুলে আমাদের অভিযান অব্যহত আছে -থাকবে।

রাজীবপুর থানা অফিসার ইনচার্জ গোলাম মোর্শেদ তালুকদার পুলিশী অভিযানে আব্দুল গনি (৩৫) পিতা মৃত নাজিম উদ্দিন রৌমারীকে সিএনজি অটোরিকশা যোগে বখশীগন্জ যাওয়ার পথে ৬০০ পিচ ইয়াবা সহ আটকের বিষয়টি নিশ্চিত করেন। আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। জেলা পুলিশ সুপার কুড়িগ্রাম মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম স্যারের নির্দেশে এ মাদক বিরোধী অভিযান চলছে এবং তা অব্যাহত থাকার কথা বলেন।

কুড়িগ্রাম সদর থানা অফিসার ইনচার্জ (দায়িত্বপ্রাপ্ত) ওসি তদন্ত মোঃ রাজু সরকার বিভিন্ন মামলার আসামী আলম (৩২) ৫২৩ পিচ ইয়াবাসহ আটকের বিষয়টি নিশ্চিত করেন।

আসামী আলমের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা রজু করে গতকাল ২৭ফেব্রুয়ারিবৃহস্পতিবার জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম স্যারের নির্দেশে মাদক বিরোধী ও ওয়ারেন্ট তামিল আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ২৮ফেব্রুয়ারি রাত ১২ টা পর্যন্ত ওয়ারেন্টি ও মামলায় সাজাপ্রাপ্ত ০১ আসামী সহ আটক ১৮ জন বলে জানা গেছে।

ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার কেরুষা-ফেরুষা থেকে মাদক বিরোধী অভিযানে মোঃ শফিকুল ইসলাম সেন্টু (৩২) কে ২৯ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আটকের বিষয়টি নিশ্চিত করেন।