বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:৩০
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বরিশালে ডিবি পুলিশ পরিচয়ে ১লাখ টাকা চাঁদা দাবী,আটক ১

নিজস্ব প্রতিবেদক  বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় সাততারা আবাসিক হোটেলে ডিবি পুলিশ পরিচয়ে ১লাখ টাকা চাঁদা দাবীর ঘটনায় বশির উদ্দিন হাওলাদার(৪৪) নামে এক জনকে আটক করেছে পুলিশ।বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ রবিবার ১ মার্চ বেলা সাড়ে ১১টায় নগরীর নথুল্লাবাদ উপ-পুলিশ কমিশনার(উত্তর) এর কার্যালয়ে লিখিত সংবাদ সম্নেলনে উপ-পুলিশ কমিশনার খাইরুল আলম জানান, গত বৃহস্পতিবার (২৭)ফেব্রুয়ারি সকাল ৭ টায় নগরীর পশ্চিম কাুউনিয়া হাজেরা খাতুন স্কুল সড়ক এলাকার বাসিন্দা মৃত সেকান্দার আলী হাওলাদারের পুত্র বশির উদ্দীন হাওলাদার পূর্ব পরিকল্পিত ভাবে নথুল্লাবাদ সাততারা আবাসিক হোটেলে গিয়ে ডিবি পুলিশ পরিচয় দিয়ে হোটেল চেক করে (২০২) ননং রুমে প্রবেশ করে সেখানে আপন ভাই বোনকে ভয় দেখিয় তাদের কাছ থেকে ২৫০০ টাকা নেয়।এর পর হোটেলের অফিস কক্ষে গিয়ে বলে এই হোটেলে অনৈতিক কাজ চলে সবাইকে থানায় নিয়ে যাব।এ সময় সে ১ লাখ টাকা চাঁদা দাবী করে পরে হোটেল মালিকের ভাই সানাউল্লাহ ও হোটেলের ম্যানেজার ইউসুফ টাকা দিতে অস্বীকার করলে তাদেরকে মারধর করে হোটেলের ক্যাশ থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এর পর হোটেল ম্যানেজার ইউসুফের মায়ের মোবাইলে ডিবি পুলিশ পরিচয়ে ফোন দিয়ে বলে আপনার ছেলে অনৈতিক কাজের সাথে জড়িত বাচাতে চাইলে ৫০ হাজার টাকা দিতে হবে।

পরে হোটেল মালিক সোলায়মান চৌধুরী বরিশাল এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দিলে গতকাল রাত ২ টার দিকে ডিবি পুলিশ পরিচয় দেয়া বশির উদ্দিনকে বিমান বন্দর ও কাউনিয়া থানা পুলিশের যৌথ অভিযানে এস আই জসিম উদ্দিন,এস আই আসাদুজ্জামান ও এ এস আই জিয়ার টিম পশ্চিম কাউনিয়া হাজেরা খাতুন স্কুল সড়ক আলতাফ ম্যানসন থেকে আটক করা হয়।

উপ-পুলিশ কমিশনার(উত্তর)খাইরুল আলম আরও জানান,আটক বশির উদ্দিন হাওলাদার জানায় সে বরিশাল সদর উপজেলা এলজিইডি অফিসের এমএলএসএস হিসাবে কর্মরত আছে।আটক বশির উদ্দিন হাওলাদারকে আদালতে প্রেরন করা হয়েছে।

সংবাদ সম্নেলনে আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(উত্তর) মোহাম্মদ আবুল কালাম আজাদ,সহকারি পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) মোঃ রবিউল ইসলাম শামিম, অফিসার্স ইন-চার্জ মোঃ জাহিদ বিন আলম প্রমুখ।