বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:৩৩
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

সুপারি বাগানের দেড় শতাধিক চারগাছ কর্তন ও উপরে ফেলেছে দুর্বৃত্তরা

এজি লাভলু,কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে কৃষক আমির হোসেনের সুপারি বাগানের দেড় শতাধিক চারগাছ কর্তন ও উপরে ফেলেছে দুর্বৃত্তরা।

গতকাল শনিবার দিবাগত রাতে ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের শাহীবাজার নামক এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকার কৃষক আমির হোসেন কিছু দিন আগে তাঁর ১৮ শতাংশ জমিতে দেড় শতাধিক সুপারির চারা রোপন করেন। আমির হোসেনের দাবি, কেউ শত্রæতা করে রাতের আঁধারে সুপারি বাগানে রোপিত চারাগুলো কর্তন করার পাশাপাশি সেগুলো উপরে পার্শ্ববর্তী বাঁশ বাগান ও রাস্তার ধারে ফেলে রাখে, যা তিনি আজ রোববার সকালে দেখতে পান।

এ বিষয়ে কচাকাটা থানার ওসি (তদন্ত) শফিকুল আলম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।