বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:৩৩
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

স্কুলছাত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণ

ডেক্সরিপোর্ট  বরিশালের আগৈলঝাড়া উপজেলার বেলুহার গ্রামে বন্ধুর সহযোগিতায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার রাতে নির্যাতিতার নানা বাদী হয়ে দুজনকে অভিযুক্ত করে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেছেন। তবে আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

রবিবার দুপুরে ডাক্তারী পরীক্ষার জন্য ওই ছাত্রীকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ওই ছাত্রী আদালতে জবানবন্দি দেয়। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় একই উপজেলার রত্নপুর ইউনিয়নের ছয়গ্রাম বাজারের কাছে একটি বাগানে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে এক বখাটে।

এ ঘটনায় দায়ের হওয়া মামলার আসামিরা হলো ধর্ষণে অভিযুক্ত স্থানীয় বেলুহার গ্রামের কালাম সরদারের ছেলে মাজেদ সরদার এবং ধর্ষণে সহায়তাকারী হাবিব ভূইয়ার ছেলে অরুন ভূঁইয়া।

মামলার তদন্ত কর্মকর্তা আগৈলঝাড়া থানার এসআই নাসির উদ্দিন জানান, ওই স্কুলছাত্রী তার নানাবাড়ি রত্নপুর এলাকায় থেকে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ছয়গ্রাম বাজারে কসমেটিক্স কিনে বাড়ি ফেরার পথে মাজেদ ও অরুন নামে দুই কিশোর পথরোধ করে মুখ চেপে তাকে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে যায়। সেখানে অরুনের সহায়তায় ওই ছাত্রীকে ধর্ষণ করে মাজেদ। স্কুলছাত্রী ধর্ষণের বিষয়টি বাড়ি গিয়ে তার পরিবারকে জানালে ধর্ষিতার নানা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

রবিবার সকালে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ধর্ষণের আলামত সংগ্রহ করে। মামলার দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান এসআই নাসির উদ্দিন।