শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১২:৩৬
শিরোনাম :
বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বগুড়ায় পুকুর খননকালে মিললো প্রাচীন বিষ্ণু মূর্তির অংশ

ডেক্সরিপোর্ট  বগুড়ায় নন্দীগ্রামে পুকুর পুনরায় খননকালে কষ্টি পাথরের প্রাচীন বিষ্ণু মূর্তির ভাঙা অংশ পাওয়া গেছে। রবিবার (১ মার্চ) দুপুরে পুলিশ উপজেলার ভাটরা ইউনিয়নের ভরমাজগ্রাম থেকে এটি উদ্ধার করে নন্দীগ্রামের কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, শুকবর তালুকদারের পুরাতন পুকুরটি পুনরায় খনন করা হচ্ছিল। দুপুরে শ্রমিকরা খেতে গেলে ওই গ্রামের রোকেয়া বেগম নামে এক গৃহবধূ পুকুরে বিষ্ণু মূর্তির ভাঙা অংশ দেখতে পান। তিনি মূল্যবান বস্তু ভেবে সেটি বাড়িতে নিয়ে রাখেন। পরে এটি সরকারি সম্পদ তা জানার পর রোকেয়া ভয়ে মূর্তিটি গ্রামের একটি দোকানের পাশে ফেলে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ এসে ভাঙা মূর্তিটি উদ্ধার করে।

ইন্সপেক্টর আজিজুর রহমান জানান,স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের ধারনা এটি কষ্টি পাথরের তৈরি বিষ্ণু মূর্তি। আইনগত প্রক্রিয়া শেষে মূর্তির অংশ প্রত্নতত্ত্ব বিভাগে হস্তান্তর করা হবে।