সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১২:৩৫
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

রহমতপুরে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, ধর্ষক আটক

বাবুগঞ্জ প্রতিনিধি  বরিশালের এয়ারপোর্ট থানাধীন রহমতপুর আঃ রব সেরনিয়াবাত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করে বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার।

এঘটনায় পশ্চিম রহমতপুর এলাকার প্রভাবশালী মূখার্জি পরিবারের রনজিৎ মূখার্জির ছেলে ধর্ষক অভিজিৎ মূখার্জি (২৬) কে আসামি করে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়েরর সত্যতা নিশ্চিত করেছেন এসআই এনামুল। মামলা নং-০২,তারিখ-০১-০৩-২০২০ইং।

মামলা ও ছাত্রীর পরিবার সূত্রে জানাযায়, ধর্ষনের শিকার ওই ছাত্রী প্রতিদিনের ন্যায় শনিবার ২ ফেব্রুয়ারি সকালে বিদ্যালয়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। বিদ্যালয়ের ক্লাশ শেষে বাড়িতে ফেরার পথে রহমতপুর বাজার সংলগ্ন কৃষি গবেষণার গেটের সামনে বসে নাকের সামনে রুমাল ধরে অচেতন করে অজ্ঞাত জায়গায় নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে ধর্ষক অভিজিৎ মূখার্জি।

বিমানবন্দর থানাসূত্রে জানাযায়, মামলার আসামী অভিজিৎ মূখার্জিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং ভিকটিমকে চিকিৎসা ও ডিএনএ টেষ্টের জন্য শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

অনেক খোজাখুজির পর রোববার নুতনহাট নামক স্থান থেকে তাদের উদ্ধার করার পর এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয় বলে জানায় মামলার বাদী কাজী মিজানুর রহমান। তিনি আরো বলেন,থানার সামনেই হুমকিধামকি দেয় ধর্ষকের চাচা সুভাল মূখার্জি।

উল্লেখ্য ধর্ষক অভিজিৎ মূখার্জি ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে ৪র্থ ও ৫ম শ্রেণিতে অধ্যায়নরত অবস্থায় প্রাইবেট পড়াতো।