মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ২:২৬
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

দেশজুড়ে করোনাভাইরাস ঠেকাতে চুম্বন নিষিদ্ধ করলো ফ্রান্স

অনলাইন ডেস্ক  করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে এবার অভিনব নিষেধাজ্ঞা জারি করেছে ফ্রান্স। সরকারিভাবে দেশটির নাগরিকদের একে অন্যের গালে চুমু খেতে নিষেধ করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার জানাচ্ছে সেখবর।

ফরাসি স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরান হুঁশিয়ারি দিয়ে বলেন, সপ্তাহ শেষে প্রচলিত সংস্কৃতি মেনে একে অন্যকে গালে চুমু খেয়ে অভিবাদন জানানোর রীতি আপাতত বন্ধ রাখতে হবে।

প্যারিসে গণমাধ্যমে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, “শারীরিকভাবে প্রচলিত দেশজুড়ে সামাজিক যোগাযোগ কমিয়ে আনার পরামর্শ দেওয়া হয়েছে। করোনাভাইরাস আমাদের অঞ্চলেও ছড়িয়ে পড়ছে এবং আমাদের অবশ্যই এর ব্যাপকতা কমিয়ে আনতে হবে।”

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সরকার সারা ইউরোপ ও বিশ্বে করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে ৫ হাজারের বেশি মানুষের সমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

ফরাসি স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এসব নিষেধাজ্ঞা অবশ্যই স্থায়ী কোনও সিদ্ধান্ত নয়। আমরা আশা করবো এই ভাইরাস খুব বেশিদিন স্থায়ী হবে না।