সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১২:৩৫
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

দেশে বর্তমানে ১০ কোটি ৯৮ লাখ ভোটার

ডেক্সরিপোর্ট  দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২জন। নতুন ভোটার বেড়েছে ৫৫ লাখ ৬৯ হাজার ৩০ জন।

সোমবার (২ মার্চ) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ভোটার দিবসের অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা এ তথ্য জানান।

সিইসির দেওয়া তথ্য অনুযায়ী দেশের মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৫৪ লাখ ৮২ হাজার ৫৩০ জন এবং নারী ভোটার ৫ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার ২২২জন। এছাড়াও প্রথমবারের মতো ৩৬০ জন হিজড়াকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি জানান, ভোটার তালিকা হালনাগাদের সময় ৬৯ লাখ ৭১ হাজার ৪৭০ জন নতুন ভোটার অন্তর্ভুক্ত হন। তবে এসময় দ্বৈত ভোটার, মৃত্যুজনিত কারণসহ নানা কারণে বিদ্যমান ভোটার তালিকা থেকে কর্তন হয় ১৩ লাখ ৯২ হাজার ৪৪০ নাম। ফলে মোট ভোটার বেড়েছে ৫৫ লাখ ৬৯ হাজার ৩০ জন।


ভোটার তালিকা

এর আগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের আয়োজিত ভোটার দিবসের অনুষ্ঠানে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম তথ্যচিত্রের মাধ্যমে ভোটার হালনাগাদ কার্যক্রমের নানা বিষয় তুলে ধরেন। পরে নতুন ভোটার অন্তর্ভুক্তির প্রক্রিয়া, সংশোধন ও নানা তথ্য সংবলিত একটি মোবাইল অ্যাপ উদ্বোধন করেন আইনমন্ত্রী আনিসুল হক।

প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, নির্ভুল ভোটার তালিকার প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। তবে কেউ যেন অবৈধভাবে ভোটার হতে না পারে, একইসঙ্গে রোহিঙ্গা বা অন্য কোনও দেশের নাগরিক যাতে ভোটার না হতে পারে সেজন্য সজাগ থাকতে হবে নির্বাচন কমিশনকে।

পরে ২০১৯ সালে হালনাগাদের মাধ্যমে তালিকায় অন্তর্ভুক্ত নতুন ভোটারদের হাতে স্মার্ট জাতীয় পরিচয় পত্র তুলে দেন প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান অতিথি আইনমন্ত্রী আনিসুল হক। এসময় জানানো হয় পর্যায়ক্রমে সব ভোটারকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে।