বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:৩৬
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ওয়াশিংটনে উদযাপিত হবে মুজিববর্ষ

ডেক্সরিপোর্ট  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে মুজিববর্ষ উদযাপন করা হবে। সোমবার (২ মার্চ) শহরটির মেয়র মুরিয়েল বাউসার এক বিবৃতিতে এ ঘোষণা দেন।এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

মেয়র মুরিয়েল বাউসার ঘোষণায় বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর বাংলাদেশকে গণতান্ত্রিক, সহিষ্ণুতা, বহুত্ববাদীতা ও প্রগতিশীল দেশের বৈশ্বিক উদাহরণ বলে মনে করে। তাই বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ।

ওই ঘোষণায় আরও বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের “সোনার বাংলায়” পরিণত হচ্ছে।

বিবৃতির শেষে চলতি বছরের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত মুজিববর্ষ ঘোষণা করেন। পাশপাশি বাংলাদেশের নাগরিকদের অভিনন্দনও জানান তিনি।