বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:৩৬
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

পশ্চিমা লঘুচাপের কারনে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে

ডেক্সরিপোর্ট  পশ্চিমা লঘুচাপের কারনে শনিবার পর্যন্ত দেশের অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৩ মার্চ) আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

এদিকে বায়ু দূষণে শীর্ষে থাকা ঢাকায় মঙ্গলবার সকালের বৃষ্টি রাজধানীবাসীকে স্বস্তি দিয়েছে। অফিসযাত্রীদের কেউ কেউ ভোগান্তিতে পড়লেও তা বেশিরভাগ মানুষের জন্য সস্তির ছিল।

শুধু ঢাকা নয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ স্থানে মঙ্গলবার মৃদু ঝড়ো হাওয়ার সাথে হালকা বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, “আগামী ৭ মার্চ পর্যন্ত ঢাকা, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।”

আবহাওয়াবিদরা বলছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত হয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।