বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:৩৬
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ধেয়ে আসছে কালবৈশাখী

ডেক্সরিপোর্ট  তাপপ্রবাহ, কালবৈশাখী ঝড়, বজ্রবৃষ্টির সঙ্গে মার্চে একটি বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেখানে বলা হয়েছে, চলতি মাসে দেশের ওপর দিয়ে তিন থেকে চারটি কালবৈশাখী বয়ে যেতে পারে।

এর মধ্যে অন্তত দুটি ঝড় মাঝারি মাত্রার তীব্রতা নিয়ে আঘাত হানতে পারে। এ ছাড়া মার্চের শেষ সপ্তাহে রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে যেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান সামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে রোববার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় মার্চ মাসের আবহাওয়ার বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করে পূর্বাভাসে বলা হয়, মার্চ মাসে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বুধবার দেশের বেশির ভাগ স্থানে গুঁড়ি গুঁড়ি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বৃহস্পতিবারও বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে,ফেব্রুয়ারিতে দেশজুড়ে স্বাভাবিক অপেক্ষা ৮৩ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাত হয়েছে রংপুর বিভাগে। ফেব্রুয়ারিতে দেশের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা যথাক্রমে ০.৭ ডিগ্রি ও ১.২ ডিগ্রি কম ছিল।