বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:৩৬
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে তরুণীর লাশ উদ্ধার

ডেক্সরিপোর্ট  কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে আবাসিক হোটেল থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) সকালে হলিডে ইন নামের ওই হোটলের একটি কক্ষ থেকে মরদহেটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ২৯ ফেব্রুয়ারি ঈশিতা ও রাজ্জাক পরিচয়ে দুজন হলিডে ইন নামের ওই হোটেলের কক্ষ ভাড়া নেন। গতকাল সোমবার (২ মার্চ) রাত থেকে হোটেলে রাজ্জাকের দেখা মেলেনি। ওই কক্ষ থেকে কোনো সাড়াশব্দ না পেলে কর্মচারীদের সন্দেহ হয়। তারা পুলিশকে বিষয়টি জানায়। পরে পুলিশ আজ সকালে ওই হোটেল থেকে লাশটি উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, হলিডে ইন হোটেল থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। তার গলায় একটা আঘাতের চিহ্ন রয়েছে। তবে এটি হত্যা, না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে।