বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:৩৬
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত শিক্ষামন্ত্রী

ডেক্সরিপোর্ট  বরিশাল বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। মঙ্গলবার সকালে মাদারীপুর সফরের উদ্দেশে বরিশাল বিমানবন্দরে নামলে তাকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে শুভেচ্ছায় জানানো হয়।

এসময় বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে কর্মকর্তাদের নিয়ে সংক্ষিপ্ত সভা করেন। পরে তিনি সড়কপথে মাদারীপুরের উদ্দেশে রওনা হয়ে যান।

জানা গেছে- শিক্ষামন্ত্রী দিপু মনিকে বহনকারী বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের একটি ফ্ল্যাইট সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল বিমানবন্দরে এসে পৌছালে তাকে প্রথমে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এসময় জেলা প্রশাসনের আরও অনেক কর্মকর্তাবৃন্দও ছিলেন। পরে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বরিশাল অফিসের কর্মকর্তারা। প্রতিষ্ঠানটির সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আ.ট.ম মারুফ আল ফারুকী এবং নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলমের নেতৃত্বে শিক্ষামন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, বরিশাল মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(উত্তর)মোহাম্মদ আবুল কালাম আজাদ,সহকারি প্রকৌশলী কামরুল ইসলাম, সহকারি প্রকৌশলী শহিদুল ইসলাম প্রমুখ।

শিক্ষা প্রকৌশল সূত্র জানায়, বিমানবন্দরে শুভেচ্ছা বিনিময়ের পরে মন্ত্রী কর্মকর্তাদের নিয়ে বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে সংক্ষিপ্ত মতবিনিময় সভা করেন। এসময় তিনি তার মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহের উন্নয়ন তরান্বিত করতে কর্মকর্তাদের নানা দিকনির্দেশনা দেন। পরে মন্ত্রী সড়কপথে মাদারীপুরের উদ্দেশে রওনা হয়ে যান।