বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:৩৬
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ঘুমিয়ে থাকা স্বামীর গোপনাঙ্গ কেটে দিল স্ত্রী!

বরগুনা প্রতিনিধি  রাতে ঘুমের মধ্যে স্বামীর গোপন অঙ্গ ছুরি দিয়ে কেটে পালিয়েছে স্ত্রী ৷ এমনই অভিযোগ উঠেছে ৷ তবে গুরুতর আহত অবস্থায় স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।৷

বরগুনার তালতলী থানার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া আগাপাড়া গ্রামে বাসিন্দা মাহাতাব হোসেন (৩২)৷ পেশায় শিক্ষক৷ মাহাতাব নলবুনিয়া আগাপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক৷

ওই একই গ্রামের মেয়ে আয়েশা বেগমের সঙ্গে বিয়ে হয় মাহাতাবের৷ অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিল৷ তার জেরেই এই ঘটনা কিনা খতিয়ে দেখছে পুলিশ৷

মাহাতাবের পরিবার সূত্রে জানা গেছে, আয়েশা বেগমের সঙ্গে তার এক আত্মীয় রফিকের অবৈধ সম্পর্ক ছিল৷ ফলে স্বামী-স্ত্রীর মধ্য ঝামেলা চলছিল৷ গত বুধবার রাতে মাহাতাব স্ত্রীর পাশে ঘুমিয়ে পড়লে,স্ত্রী ধারালো ছুরি দিয়ে তার গোপন অঙ্গ কেটে দেয়৷ তারপর রাতেই পালিয়ে যায় স্ত্রী আয়েশা৷

বর্তমানে মাহাতাব হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ সেখানে তার চিকিৎসা চলছে৷

তবে আয়েশার পাল্টা অভিযোগ, তার স্বামী নিজের গোপন অঙ্গ নিজেই ছুরি দিয়ে কেটেছে৷ স্ত্রীর আরও অভিযোগ, তার স্বামীর সাথে নলবুনিয়া গ্রামের মজিদ মিয়ার মেয়ে নিলুফার অবৈধ সম্পর্ক রয়েছে৷ তার প্রতিবাদ করাতেই ওই রাতে তাকে মারধর করা হয়৷ এমনকি রাতেই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়৷

তালতলী থানার ওসি শেখ শাহিনুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে৷ এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি৷ অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে৷