শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, রাত ১০:১৮
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ ঘরে তুললো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক  সবশেষ ৭ ম্যাচে প্রত্যাশিত ব্যাটিং করতে না পারায় কঠোর সমালোচনা হচ্ছিল তামিম ইকবালকে নিয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে দেশের হয়ে সর্বোচ্চ ১৫৮ রানের ইনিংস খেলে সেই সমালোচনা ধামাচাপা দিলেন তামিম।

তামিম ইকবালের ১৩৬ বলে ২০টি চার ও ৩টি ছক্কায় সাজানো রেকর্ড ১৫৮ রানের ইনিংস প্রসঙ্গে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, সন্দেহ নেই, এটি দেশের অন্যতম সেরা ইনিংস। তামিমের কাছ থেকে এমন সেঞ্চুরিই তো আশা করা হয়। মাঝের সময়টা ওর ভালো যাচ্ছিল না। এটা ঘুরে দাঁড়ানো ইনিংস, মনে রাখার মতো ইনিংস। সিলেটের মানুষ যারা কাছ থেকে দেখেছেন, তারা অনেকদিন মনে রাখবেন।

তামিমের রেকর্ড গড়া ইনিংসের জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে ৩২২ রানের ইতিহাস গড়েও হেরে যাওয়ার উপক্রম হয়েছিল টাইগারদের। তবে রুদ্ধশ্বাস ম্যাচে ৪ রানে জয় পায় বাংলাদেশ।

জিম্বাবুয়ের বিপক্ষে পরপর দুই ম্যাচে ৩২১ ও ৩২২ রান করে বাংলাদেশ দল। এ প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, অবশ্যই এটা ভালো দিক। ওপেনাররা বড় রান করায় সহজ হয়েছে। যে কোনো দলের জন্যই সীমিত ওভারের ক্রিকেটে ওপেনাররা ভালো স্টার্ট দিলে ৩০০’র বেশি রান করা যায়।

জাতীয় দলের সাবেক এ অধিনায়ক আরও বলেন, রানের গড়টা যদি সাড়ে পাঁচ-ছয়ের কাছাকাছি থাকে, ৪০ ওভারে ৭ উইকেট হাতে রাখলে এই প্ল্যান সব সময়ই করা হয়, এটা পুরোপুরি হলেই কিন্তু ৩০০’র কাছাকাছি সংগ্রহ পাওয়া যায়। আমাদের ওপেনাররা আত্মবিশ্বাস নিয়ে খেলেছে, এটা ধারাবাহিক থাকলে দলের জন্যও ভালো কিছুই হবে।