শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, রাত ৯:২১
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

মুজিববর্ষ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন ২২ মার্চ

ডেক্সরিপোর্ট  মুজিববর্ষ উপলক্ষে চলতি বছরের ২২ মার্চ (রোববার) জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করা হয়েছে। ওই দিন সকাল ১১টায় এ অধিবেশ শুরু হবে।

মঙ্গলবার (৩ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৪২৬ বঙ্গাব্দের ৮ চৈত্র মোতাবেক ২০২০ খ্রিস্টাব্দের ২২ মার্চ (রোববার) সকাল ১১টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে মুজিববর্ষ উপলক্ষে বিশেষ অধিবেশন (একাদশ জাতীয় সংসদের ৭ম এবং ২০২০ সালে ২য় অধিবেশন) আহ্বান করেছেন। তিনি বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।